উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে ভোক্তাবাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে ভোক্তাবাজার বিভক্তিকরণের জনসংখ্যাভিত্তিক বয়স চলক ব্যবহার করা হয়েছে। জনসংখ্যাগত বিভক্তিকরণ হলো জনসংখ্যা বিষয়ক চলক যেমন: বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা। এর ফলে বিপণনকারী তার লক্ষ্যস্থিত জনগণকে সেবা প্রদান করতে পারে। | উদ্দীপকে 'ডানা ফ্যাশন' বিদেশ থেকে ৭ হতে ১২ বছরের শিশুদের জন্য শীতকালীন পোশাক আমদানির পর ঢাকা শহরের বিভিন্ন শো-রুমে বিক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট বয়সের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করে; যা ক্রেতার জনসংখ্যাগত বাজার বিভক্তিকরণের বয়স চলক হিসেবে বিবেচিত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে ভোক্তাবাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহার …
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর