উদ্দীপকে প্রতিষ্ঠানটি শিল্পবাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠানটি শিল্পবাজার বিভক্তিকরণের ভৌগোলিক বিভক্তিকরণ চলক ব্যবহার করেছে। শিল্পবাজারকে বিভিন্ন সমজাতীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভক্ত করাকে শিল্পবাজার বিভক্তিকরণ বলে। এক্ষেত্রে ক্রেতাদের ভৌগোলিক অবস্থান, শিল্পক্ষেত্র, প্রাকৃতিক সম্পদ ইত্যাদির ওপর ভিত্তি করে শিল্পবাজার বিভক্ত করাকে ভৌগোলিক বিভক্তিকরণ বলে। উদ্দীপকে 'পাওয়ার পয়েন্ট' চায়না থেকে ওয়াশিং মেশিন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ আমদানি করে ঢাকা অঞ্চলের বিভিন্ন শিল্পকারখানায় সরবরাহ করে। বর্তমানে সারাদেশের ক্রেতাদের কথা বিবেচনা করে বিভিন্ন বিভাগীয় শহরে বিক্রয় কেন্দ্র খুলে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশ বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্যের ক্রেতার অবস্থানের ওপর ভিত্তি করে বাজার বিভক্ত করছে; যা ভৌগোলিক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রতিষ্ঠানটি শিল্পবাজার বিভক্তিকরণের কোন চলক ব্যবহার করেছে…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর