উদ্দীপকের জনাব রকিব প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব রকিব প্রাথমিক পর্যায়ে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেছেন।বিপণনের যে কাজের মাধ্যমে পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয় তাকে পরিবহন বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। একই ধরনের পণ্য সকল যায়গায় উৎপাদিত হয় না। পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে ক্রেতার চাহিদা পূরণ করা হয়।উদ্দীপকে জনাব রকিব মুন্সিগঞ্জ থেকে আলু নিজস্ব ট্রাকের মাধ্যমে বরিশালে এনে বিক্রয় করেন। এখানে তিনি নিজস্ব গাড়ির সহায়তায় পণ্যসামগ্রী বরিশালে এনে বিক্রয় করেন। ফলে পণ্যের বাড়তি উপযোগ সৃষ্টি হয় এবং বরিশাল এলাকার ক্রেতা সহজে আলু ক্রয় করে তাদের চাহিদা পূরণ করতে পারে। উক্ত ট্রাকের মাধ্যমে আলু সরবরাহ বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব রকিব প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেছ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর