"গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়"- ব্যাখ্যা কর।
উত্তর: গুদামজাতকরণের মাধ্যমে পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়।এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে বিক্রয় করে যে নতুন উপযোগ সৃষ্টি করা হয় তাকে সময়গত উপযোগ বলে। পণ্য যে সময়ে উৎপাদিত হয় সে সময়েই বিক্রয় হবে বিষয়টা এমন নয়। তাই পণ্য উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে পণ্য সংরক্ষণের প্রয়োজন দেখা দেয়। আর এই সংরক্ষণের ব্যবস্থাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে উৎপাদন মৌসুমের অবিক্রীত পণ্য নষ্ট হওয়া থেকে রক্ষা পায়। এভাবে এক সময়ের পণ্য অন্য সময়ে ভোগ বা ব্যবহারের মাধ্যমে গুদামজাতকরণ সময়গত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়"- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর