শিশুখাদ্য আমদানির পর ফ্লোরা ট্রেডিং বিপণনের যে কাজটি সম্পাদন করে তা ব্যাখ্যা কর।
উত্তর: শিশুখাদ্য আমদানির পর ফ্লোরা ট্রেডিং বিপণনের মোড়কিকরণ কাজটি সম্পাদন করে। মোড়ক ডিজাইন, মোড়ক উন্নয়ন ও পণ্যের গায়ে লাগানোকে মোড়কিকরণ বলে। পণ্যকে মোড়কিকরণ করার মাধ্যমে এটি ভোক্তার নজর কাড়ে এবং উন্নত ডিজাইন দেখে পণ্য ক্রয়ে প্ররোচিত হয়। তাছাড়া মোড়কের মধ্যে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য মুদ্রিত থাকায় ক্রেতা সহজে পণ্য সম্পর্কে ধারণা নিতে পারে। উদ্দীপকে 'ফ্লোরা ট্রেডিং' দেশের স্বনামধন্য একটি বিপণন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ডেনমার্ক থেকে শিশুখাদ্য আমদানি করে নিজস্ব ব্র্যান্ড ব্যবহারের মাধ্যমে প্যাকেটজাত করে। পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণের তারিখ, ওজন ও মূল্যসংক্রান্ত লেবেল লাগিয়ে বিপণন করে। এখানে উন্নতমানের প্যাকেট ও প্যাকেটের গায়ে বিভিন্ন তথ্য উল্লেখ করা বিপণনের মোড়কিকরণ কাজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
শিশুখাদ্য আমদানির পর ফ্লোরা ট্রেডিং বিপণনের যে কাজটি সম্পাদন করে তা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর