স্পর্শ কর্পোরেশন প্রাথমিক পর্যায়ে বিপণন প্রসারের কোন হাতিয়ারটি ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: স্পর্শ কর্পোরেশন প্রাথমিক পর্যায়ে বিপণন প্রসারের ব্যক্তিক বিক্রয় হাতিয়ারটি ব্যবহার করেছে।যে প্রক্রিয়ায় একজন ব্যক্তি সশরীরে ক্রেতার নিকট উপস্থিত হয়ে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালায় তাকে ব্যক্তিক বিক্রয় বলে। ব্যক্তিক বিক্রয় একটি দ্বিমুখী যোগাযোগ প্রক্রিয়া। যেখানে বিক্রেতা ক্রেতার নিকট উপস্থিত হয়ে পণ্যের বৈশিষ্ট্য তার নিকট তুলে ধরে এবং প্রয়োজনে ক্রেতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।উদ্দীপকে 'স্পর্শ কর্পোরেশন' একটি উন্নতমানের টুথপেস্ট বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্যের গুণাগুণ তুলে ধরে পণ্য বিক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি সশরীরে উপস্থিত হয়ে পণ্যের বিভিন্ন গুণাগুণ তুলে ধরে বিক্রয়ের প্রয়াস চালাচ্ছে। উক্ত কার্যক্রম বিপণন প্রসারের ব্যক্তিক বিক্রয়কে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
স্পর্শ কর্পোরেশন প্রাথমিক পর্যায়ে বিপণন প্রসারের কোন হাতিয়ারটি ব্যব…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর