উদ্দীপকে জনাব আজিম প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সুবিধা পণ্য ক্রয় করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আজিম প্রাথমিক পর্যায়ে জরুরি সুবিধা পণ্য ক্রয় করেছেন। যেসব পণ্য ক্রেতারা আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় ক্রয় করে সেগুলোকে জরুরি পণ্য বলে। এরূপ পণ্য ক্রেতারা বিশেষ পরিস্থিতিতে ক্রয় করে বিধায় তাদের কাছে অর্থের তুলনায় এর প্রয়োজন পূরণ অধিক গুরুত্ব পায়। যেমন: বৃষ্টির দিনে ছাতা, অসুস্থ হলে ঔষধ, গাড়ির টায়ার নষ্ট হলে গাড়ির টায়ার ক্রয় ইত্যাদি। উদ্দীপকে জনাব আজিম ঢাকার নিউ মার্কেটের উদ্দেশে যাত্রা শুরু করেন। কিন্তু একটু অগ্রসর হওয়ার পর তার গাড়ির তেল ফুরিয়ে যায় এবং তিনি একটি পেট্রোল পাম্প থেকে তেল নেন। এখানে তিনি একটি আকস্মিক পরিস্থিতিতে পড়ে উক্ত তেল ক্রয়ের সিদ্ধান্ত নেন। তাছাড়া এ পণ্য ক্রয়ের ক্ষেত্রে তার পূর্ব কোনো পরিকল্পনা ছিল না। এসব বৈশিষ্ট্য জরুরি পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আজিমের প্রাথমিক পর্যায়ে ক্রয়কৃত পণ্যটি হলো জরুরি পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব আজিম প্রাথমিক পর্যায়ে কোন ধরনের সুবিধা পণ্য ক্রয় করেছ…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর