'উদ্দীপকে উল্লিখিত নির্দিষ্ট ব্র্যান্ডের ঘড়ি ক্রয়ের জন্য একদল ক্রেতা অধিক মূল্য দিতে রাজি থাকে”- ভোগ্যপণ্যের ধরন উল্লেখপূর্বক বক্তব্যটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নির্দিষ্ট ব্র্যান্ডের ঘড়ি ক্রয়ের জন্য একদল ক্রেতা অধিক মূল্য দিতে রাজি থাকে" উক্তিটি সঠিক। উদ্দীপকের পণ্যটি বিশিষ্ট পণ্যের অন্তর্গত। -যেসব পণ্য একটি বিশেষ মান বহন করে এবং সমাজের বিশেষ শ্রেণির ক্রেতারা তা ক্রয় করে তাকে বিশিষ্ট পণ্য বলে। অন্যভাবে বলা যায়, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন পণ্যই বিশিষ্ট পণ্য। এ ধরনের পণ্য উন্নত প্রযুক্তি এবং ব্র্যান্ড ইমেজসম্পন্ন হয় বিধায় এগুলোকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের পণ্যও বলা হয়।উদ্দীপকের জনাব আজিম ঢাকার নিউ মার্কেটের উদ্দেশে যাত্রা শুরু করেন। প্রাথমিক পর্যায়ে তার গাড়ির তেল শেষ হওয়ায় জরুরি ভিত্তিতে তিনি তেল সংগ্রহ করেন। পরবর্তীতে তিনি তার ছেলের আগ্রহে নিউ মার্কেট থেকে উন্নত প্রযুক্তিনির্ভর, বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি দামি ব্র্যান্ডের ঘড়ি ক্রয় করেন। উক্ত ঘড়ি ব্যবহার করে জনাব আজিমের ছেলে বেশ সন্তুষ্ট। তার ক্রয়কৃত উক্ত পণ্যটি বিশিষ্ট পণ্য। কেননা উক্ত পণ্যটি উচ্চ প্রযুক্তি এবং বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন। তাছাড়া দামি ব্র্যান্ডের হওয়ায় সমাজের সকল শ্রেণির ক্রেতা তা ক্রয় করতে পারে না।উদ্দীপকের প্রতিষ্ঠানটি যে পণ্য বিক্রি করছে তা তুলনামূলক দামি। বিশিষ্ট পণ্যের ব্যবহার একজন ভোক্তাকে অন্য ভোক্তা থেকে সহজেই সম্মানিত স্থানে নিয়ে যায়। এসব পণ্যের এককপ্রতি মূল্য অধিক হওয়ায় সমাজের বিশেষ কিছু ক্রেতার তা ক্রয় করে। এছাড়া এ ধরনের পণ্য ব্যবহারে ভোক্তা প্রশান্তি পায় এবং গর্ববোধ করে। উদ্দীপকে জনাব আজিমও তার ছেলের জন্য একটি বিশিষ্ট ঘড়ি ক্রয় করেন। যার জন্য তাকে উচ্চ মূল্য প্রদান করতে হয়। এক্ষেত্রে উচ্চ মূল্য প্রদান করলেও তার ছেলে উক্ত ঘড়ি ব্যবহার করে বেশ সন্তুষ্ট ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'উদ্দীপকে উল্লিখিত নির্দিষ্ট ব্র্যান্ডের ঘড়ি ক্রয়ের জন্য একদল ক্রেত…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর