উদ্দীপকে ঝুমা ট্রেডার্স বিপণন প্রসারের কোন হাতিয়ার ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ঝুমা ট্রেডার্স বিপণন প্রসারের বিক্রয় প্রসার হাতিয়ার ব্যবহার করেছে। ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়। উদ্দীপকে দীর্ঘদিন ধরে রুমা ট্রেডার্স সাফল্যের সাথে প্রসাধন সামগ্রী বিপণন করে আসছে। সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠান 'ঝুমা ট্রেডার্স' "একটি পণ্য কিনলে একটি ফ্রি" দেওয়ায় রুমা ট্রেডার্সের বিক্রয় ব্যাপক কমে যায়। ঝুমা ট্রেডার্সের এরূপ কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের প্রিমিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ। উক্ত হাতিয়ার ভোক্তাকে স্বল্প সময়ে পণ্য ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঝুমা ট্রেডার্স বিপণন প্রসারের কোন হাতিয়ার ব্যবহার করেছে? ব…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর