প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধিতে বিপণন প্রসারের যে হাতিয়ারটি ভূমিকা রেখেছে তা উল্লেখপূর্বক এর যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধিতে বিপণন প্রসারের জনসংযোগ হাতিয়ারটি ভূমিকা রেখেছে।সংবাদ সম্মেলন বা জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি সৃষ্টি করে পণ্য বা সেবার বিক্রয় বৃদ্ধির কৌশলকে জনসংযোগ বলে। জনসংযোগ এক ধরনের ব্যবস্থাপকীয় কাজ; যা পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করে।উদ্দীপকে 'স্পর্শ কর্পোরেশন' একটি উন্নতমানের টুথপেস্ট বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্যের গুণাগুণ তুলে ধরে পণ্য বিক্রয় করে। পণ্যের ব্যাপক পরিচিতির জন্য প্রতিষ্ঠানটি আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধি পায়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা একটি সামাজিক কার্যক্রম; যেখান পৃষ্ঠপোষকতা করা জনসংযোগের অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠান কর্তৃক সংবাদ সম্মেলন, জনসেবামূলক কার্যক্রম ইত্যাদি জনসংযোগের মাধ্যম। জনসংযোগের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের ব্যাপারে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো। এছাড়া পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান করে পরিচিতি অর্জন করাও জনসংযোগের একটি অন্যতম উদ্দেশ্য। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পরিচিতি লাভের জন্য সামাজিক কার্যক্রমে পৃষ্ঠপোষকতার করে। উক্ত কাজের মাধ্যমে সাধারণ জনগণের কাছে ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির বিপণন প্রসারের জনসংযোগ হাতিয়ারটি ব্যবহার তাদের ভাবমূর্তি বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধিতে বিপণন প্রসারের যে হাতিয়ারটি ভূমিকা…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর