"মিসেস মারিয়া এবং জনাব মাহতাব এক বাজারের সদস্য নয়।"উক্তিটির সাথে আমি একমত। এখানে মিসেস মারিয়া ভোক্তাবাজারের সদস্য এবং জনাব মাহতাব শিল্পবাজারের সদস্য।যে বাজার চূড়ান্ত ভোক্তাদের নিয়ে গঠিত হয় তাকে ভোক্তাবাজার বলে। এই বাজার থেকে বিভিন্ন ব্যক্তি বা পরিবারের সদস্যগণ তাদের নিজস্ব প্রয়োজনের তাগিদে পণ্যদ্রব্য ও সেবাসমূহ ক্রয় করে থাকে। অন্যদিকে, যে বাজারের ক্রেতারা নিজেদের ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য না কিনে উৎপাদনের উদ্দেশ্যে ক্রয় করে তাদেরকে নিয়ে যে বাজার গড়ে ওঠে তাকে শিল্পবাজার বলে।উদ্দীপকে মিসেস মারিয়া ঢাকার নিউ মার্কেট থেকে নিজের জন্য শীতের পোশাক এবং বাচ্চাদের জন্য ব্যাগ ক্রয় করেন। অন্যদিকে, - জনাব মাহতাব মেহেরপুর থেকে আম কিনে নিজস্ব কারখানায় জুস তৈরি করে সারাদেশে বিপণন করেন। এখানে দেখা যাচ্ছে, মিসেস মারিয়া ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করলেও জনাব মাহতাব পুনরায় উৎপাদনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করেন। উৎপাদন বা পুনঃপ্রক্রিয়ার উদ্দেশ্যে পণ্য ক্রয় করায় বলা যায়, জনাব মাহতাব শিল্পবাজারের সদস্য।ক্রয়ের উদ্দেশ্যে ক্রেতা ভিন্ন ভিন্ন বাজারের সদস্য হিসেবে বিবেচিত হয়। ক্রেতা যখন নিজ বা পরিবারের ভোগ ও ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তখন তাকে ভোক্তাবাজার বলে। আর যখন উৎপাদন বা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তখন তাকে শিল্পবাজার বলে। উভয় বাজারের মধ্যে শিল্পবাজারের তুলনায় ভোক্তাবাজারের আয়তন বড় এবং ব্যবহারকারীর সংখ্যা অধিক। ভোক্তাবাজারের পণ্যের এককপ্রতি মূল্য কম থাকলেও শিল্পবাজারের অধিক। ভোক্তাবাজারের বণ্টনপ্রণালি দীর্ঘ হলেও শিল্পবাজারের বণ্টনপ্রণালি সংক্ষিপ্ত। এসব বিষয় বিবেচনা করে বলা যায়, উদ্দীপকের মিসেস মারিয়া এবং জনাব মাহতাব এক বাজারের সদস্য নন।