"মূল্য নির্ধারণ পদ্ধতিটিই প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।"- উদ্দীপকের আলোকে বক্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: মূল্য নির্ধারণ পদ্ধতিটিই প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ" -বক্তব্যটি যথার্থ। তারা পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করে।পণ্য ব্যয়ের সাথে নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে যে মূল্য নির্ধারণ করা হয় তাকে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ বলে। এক্ষেত্রে ব্যয়কে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয় বলে একে ব্যয়ভিত্তিক বা মার্ক-আপ মূল্য নির্ধারণ বলে।উদ্দীপকে 'তিলোত্তমা' নামক একটি প্রতিষ্ঠান ঢাকার বিভিন্ন শপিং মলে আকর্ষণীয় ও উন্নতমানের টেলিভিশন বিক্রয় করে। মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি মোট খরচের ওপর ২০% মুনাফা যোগ করে টেলিভিশনের মূল্য নির্ধারণ করে। এখানে দেখা যাচ্ছে, তারা পণ্য অর্জন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট হারে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করে যা ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণকে নির্দেশ করে।মার্ক-আপ বা ব্যয়ভিত্তিক পদ্ধতি অত্যন্ত প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি। এ পদ্ধতিতে উৎপাদক তার একক পণ্য উৎপাদন করতে যে ব্যয় হয় তার সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। উক্ত পদ্ধতিতে ব্যয়কে সবচেয়ে গুরুত্ব প্রদান করা হয়। প্রথমে পণ্যের অর্জন ব্যয় নির্ধারণ করতে হয় এবং উক্ত ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়। ফলে ক্রেতারা সঠিক ও ন্যায্য দামে পণ্য ক্রয় করতে পারে এবং পণ্যের বিক্রয় অব্যাহত থাকে। উদ্দীপকের 'তিলোত্তমা' প্রতিষ্ঠানটিও উক্ত পদ্ধতিতে মূল্য নির্ধারণ করে বলেই অল্প সময়ের মধ্যে তিনি ব্যাপক সাফল্য অর্জনে সক্ষম হন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"মূল্য নির্ধারণ পদ্ধতিটিই প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ।"- উদ্দীপকে…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর