"পরবর্তীতে রুমা ট্রেডার্সের প্রসার কৌশল গ্রহণের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক"- বিপণন প্রসার কৌশলের নাম উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: পরবর্তীতে রুমা ট্রেডার্সের প্রসার কৌশল গ্রহণের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক" উক্তিটি যথার্থ। প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের বিজ্ঞাপন কৌশল অবলম্বন করে। -নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা।উদ্দীপকে দীর্ঘদিন ধরে রুমা ট্রেডার্স সাফল্যের সাথে প্রসাধন সামগ্রী বিপণন করে আসছে। সম্প্রতি প্রতিযোগী প্রতিষ্ঠান 'ঝুমা ট্রেডার্স' “একটি পণ্য কিনলে একটি ফ্রি" দেওয়ায় রুমা ট্রেডার্সের বিক্রয় ব্যাপক কমে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটি বিক্রয় বাড়ানোর লক্ষ্যে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যম প্রয়োগের সিদ্ধান্ত নিয়ে সফল হয়। উক্ত অবহিতকরণ কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা এখানে পণ্যের তথ্য উপস্থাপনের জন্য তারা চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যম ব্যবহার করছে।বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাই উদ্দীপকের প্রতিষ্ঠানটিও এই পদ্ধতির মাধ্যমে তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের অবহিত করে। ফলে ক্রেতারা উক্ত পণ্য সম্পর্কে জানতে পারবে এবং প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির মাধ্যমে ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হবে। তাই বলা যায়, রুমা ট্রেডার্সের বিজ্ঞাপন প্রসার কৌশল গ্রহণের - সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"পরবর্তীতে রুমা ট্রেডার্সের প্রসার কৌশল গ্রহণের সিদ্ধান্ত অত্যন্ত য…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর