উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। বিপণন হলো একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে তা অর্জনের জন্য দীর্ঘমেয়াদি ক্রেতা সম্পর্ক সৃষ্টি করে। বিপণনের সকল কাজ ভোক্তাকে ঘিরেই সম্পাদন - করা হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়।' তাছাড়া - বিপণনে ভোক্তাকে রাজা হিসেবে আখ্যায়িত করা হয়। উদ্দীপকের সিলেটের মিরাশী গ্রামের সুরুজ আলী একজন ফুলচাষি। তিনি ক্রেতার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বাজারে ফুল বিপণন করেন। সিলেট শহরের বিভিন্ন উৎসবে ফুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহের ব্যবস্থা করেন। এখানে দেখা যাচ্ছে, সুরুজ আলীর গৃহীত কাজটি লক্ষ্যস্থিত ভোক্তার চাহিদা ও পছন্দের ওপর ভিত্তি করে করা হয়েছে; যা বিপণনের ভোক্তামুখী প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর