উদ্দীপকে সুরুজ আলীর কার্যক্রমে যে উপযোগ সৃষ্টি হয় বিপণনে এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সুরুজ আলীর কার্যক্রমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। বিপণনে এর ভূমিকা অনস্বীকার্য। পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। সাধারণত পণ্যসামগ্রী উৎপাদনের স্থান এবং ভোক্তাদের অবস্থানের মধ্যে যে দূরত্ব তা নিরসন করার জন্যেই স্থানগত উপযোগ সৃষ্টির প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। উদ্দীপকের সিলেটের মিরাশী গ্রামের সুরুজ আলী একজন ফুলচাষি। তিনি ক্রেতার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বাজারে ফুল বিপণন করেন। সিলেট শহরের বিভিন্ন উৎসবে ফুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহের ব্যবস্থা করেন। ফলে অল্প দিনেই সুরুজ আলী ফুলের ব্যবসায়ে যথেষ্ট লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, তার সফলতার মূল কারণ হলো পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহ; যা স্থানগত উপযোগ সৃষ্টি করে। যে স্থানে পণ্য উৎপাদন হয়, সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া চাহিদারও সৃষ্টি হয় না। এক্ষেত্রে পরিবহন ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদাসম্পন্ন স্থানে পণ্য নিয়ে স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা, অর্জন এবং ব্যবসায়িক সফলতা লাভকে নিশ্চিত করতে পারেন। উদ্দীপকেও একইভাবে সুরুজ আলী ফুলের চাহিদা পূরণের জন্য বিভিন্ন শহরে ফুল সরবরাহ করেন। তার উক্ত কাজ বিপণনের বণ্টন কাজে সহায়তা করে ভোক্তার চাহিদা মতো স্থানে স্থানান্তর করে। তাই বলা যায়, উদ্দীপকে সুরুজ আলীর স্থানগত উপযোগ সৃষ্টি বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সঠিক সময়ে - ফুল সরবরাহ করে তিনি ব্যবসায়িক সফলতা অর্জনে সক্ষম হন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুরুজ আলীর কার্যক্রমে যে উপযোগ সৃষ্টি হয় বিপণনে এর ভূমিকা …
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর