মি. কামরুজ্জামানের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা রাখবে তা বিশ্লেষণ কর।
উত্তর: মি. কামরুজ্জামানের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন তার কর্মকান্ডের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ ও মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে। উদ্দীপকের মি. কামরুজ্জামান হবিগঞ্জে একটি মুরগির খামার প্রতিষ্ঠা করেন। তার খামারে উৎপাদিত ডিম ও মাংস উন্নতমানের হওয়ায় ব্যাপক চাহিদা বিদ্যমান। বর্তমানে চাহিদা আরও বৃদ্ধি পাওয়ায় তিনি সিলেটে একটি বৃহত্তম খামার প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেখানে ১,০০০ জন শ্রমিক কর্মরত থাকবেন। তার উক্ত খামারে উৎপাদিত পণ্য দেশের জাতীয় আয় বৃদ্ধি করবে। পাশাপাশি খামারটি বিপুলসংখ্যক লোকের কর্মসংস্থান তৈরির মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বিপণন তার কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখে। একদিকে বিপণন কর্মকান্ডের ফলে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়; যা দেশের মোট জাতীয় আয়কে প্রভাবিত করে। অন্যদিকে বিপণন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এসব পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের কার্য পরিধি বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
মি. কামরুজ্জামানের সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যে ভূমিকা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর