সাজিয়া নাজনীন প্রাথমিক পর্যায়ে বিপণনের মৌলিক ধারণা প্রয়োজন, অভাব ও চাহিদার ওপর গুরুত্ব দিয়েছেন।
নিজেকে কোনোকিছু থেকে বঞ্চিত মনে করার অনুভূতিকে প্রয়োজন বলে। উক্ত প্রয়োজন যখন মানুষের ব্যক্তিত্ব ও সংস্কৃতিকে প্রভাবিত করে বাস্তবে রূপ নেয় তখন তা অভাবে পরিণত হয়। আবার অভাব যখন মানুষের ক্রয়ক্ষমতার শর্ত পূরণ করে তখন তাকে চাহিদা বলে।
উদ্দীপকের সাজিয়া নাজনীন যশোরে 'লালপদ্ম' নামক শিশুদের পোশাকের একটি বিপণি প্রতিষ্ঠা করেন। তিনি সবসময় ক্রেতাদের প্রয়োজন, অভাব, চাহিদা, রুচি ও পছন্দের প্রতি দৃষ্টি রেখে মানসম্মত উপকরণ ব্যবহার করে শৈল্পিক ডিজাইনের পোশাক তৈরি ও বিক্রয় করেন। এক্ষেত্রে সাজিয়া নাজনীন ক্রেতাদের প্রয়োজন, অভাব ও চাহিদার প্রতি গুরুত্ব দেন। বিপণনকারী মূলত বাজার জরিপ ও গবেষণার মাধ্যমে ক্রেতাদের চাহিদাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে এবং সে অনুযায়ী বাজারে পণ্য, সেবা ও অভিজ্ঞতা অর্পণ করে। উদ্দীপকেও সাজিয়া নাজনীন বিপণনের মৌলিক ধারণা প্রয়োজন, অভাব ও চাহিদাকে গুরুত্ব দিয়ে উন্নতমানের পোশাক সরবরাহ করেন এবং প্রত্যাশিত বিক্রয় অর্জনে সক্ষম হন।