ইমরান শেখ নিজস্ব গাড়ির সহায়তায় শাড়ি সরবরাহের মাধ্যমে বিপণনের কোন কাজটি সম্পন্ন করছেন? ব্যাখ্যা কর।
উত্তর: ইমরান শেখ নিজস্ব গাড়ির সহায়তায় শাড়ি সরবরাহের মাধ্যমে বিপণনের পরিবহন কাজটি সম্পন্ন করছেন। বিপণনের যে কাজের মাধ্যমে পণ্যকে একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর করা হয় তাকে পরিবহন বলে। পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। একই ধরনের পণ্য সকল জায়গায় *উৎপাদিত হয় না। পণ্যের চাহিদা পূরণে স্থানান্তরের প্রয়োজন হয়। পরিবহনের মাধ্যমে পণ্য স্থানান্তর করে ক্রেতার চাহিদা পূরণ করা হয়। উদ্দীপকের ইমরান শেখ দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নতমানের তাঁত ও সিল্কসহ দেশীয় বিভিন্ন ধরনের শাড়ি সংগ্রহ করেন। ঢাকার নিউমার্কেটে তার গুদামঘর ও 'রূপসী শাড়ি ঘর' নামে একটি শোরুম রয়েছে। তিনি নিজস্ব গাড়ির সহায়তায় ঢাকার বিভিন্ন শাড়ির দোকানে শাড়ি সরবরাহ করেন। গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে শাড়ি সরবরাহ বিপণনের পরিবহন কাজের অন্তর্ভুক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ইমরান শেখ নিজস্ব গাড়ির সহায়তায় শাড়ি সরবরাহের মাধ্যমে বিপণনের কোন কা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর