উদ্দীপকে 'যশোর ফ্লাওয়ারস্' এর লাভবান হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: 'যশোর ফ্লাওয়ারস্' বর্তমানে শিল্পবাজারে পণ্য বিক্রয় করছে। উক্ত বাজারে একত্রে বিপুল পরিমাণ পণ্য বিক্রয় করে মুনাফা বৃদ্ধির মাধ্যমে লাভবান হওয়ার সিদ্ধান্তটি যৌক্তিক। যেসব ক্রেতা উৎপাদন বা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে শিল্পবাজার বলে। শিল্প বাজারের সদস্য পণ্য ক্রয় করে তা ভোগ করে না; বরং তারা পণ্য উৎপাদন বা পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে। উদ্দীপকের 'যশোর ফ্লাওয়ারস্' স্থানীয়ভাবে গম সংগ্রহপূর্বক নিজস্ব কারখানায় উৎপাদিত আটা, ময়দা ও সুজি প্রাথমিকভাবে ভোক্তাবাজারে বিক্রয় করে আসলেও সম্প্রতি বিসিক শিল্প এলাকায় অবস্থিত তিনটি বেকারির সাথে তাদের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী তাদের উৎপাদিত পণ্য বেকারিগুলোতে সরবরাহ শুরু হয়েছে। উক্ত চুক্তিভিক্তিক ক্রয় শিল্পবাজারের অন্তর্ভুক্ত। কেননা শিল্পবাজারের ক্রেতারা পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রয়চুক্তি সম্পাদন করে। তাছাড়া শিল্পবাজারের ক্রেতা একসাথে বিপুল পরিমাণ পণ্য ক্রয় করে। ক্রয়ের উদ্দেশ্যের ভিত্তিতে বাজারকে ভোক্তা ও শিল্পবাজারে বিভক্ত করা হয়। শিল্পবাজারের ক্রেতা একটি নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে। এ বাজারের ক্রেতা ঘন ঘন পণ্য ক্রয় করে না, তবে একবারে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে। ক্রেতারা ক্রয়ের ক্ষেত্রে চুক্তি সম্পাদন করে এবং এদের ক্রয়ক্ষমতা অধিক হয়। শিল্পবাজারে একসাথে অধিক পরিমাণে পণ্য বিক্রয় করার ফলে একক প্রতি বিক্রয়মূল্য হ্রাস পেলেও অতিরিক্ত পণ্য বিক্রয়ে অধিক মুনাফা অর্জন করা যায়। একইভাবে উদ্দীপকের যশোর ফ্লাওয়ারস্ চুক্তি অনুযায়ী তাদের উৎপাদিত পণ্য বেকারিগুলোতে সরবরাহ শুরু করেছে। তাছাড়া পাইকারি কারবারিদের নিকট পণ্য বিক্রি করা এবং খুচরা ব্যবসায়ীদের নিকট পণ্য বিক্রি করার ফলে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানটি লাভবান হচ্ছে। তাই বলা যায়, যশোর ফ্লাওয়ার্সের শিল্পবাজারে পণ্য বিক্রয় করার সিদ্ধান্তটি যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'যশোর ফ্লাওয়ারস্' এর লাভবান হওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর