প্রাথমিক পর্যায়ে 'যশোর ফ্লাওয়ারস্' কোন বাজারে পণ্য বিক্রি করত? ব্যাখ্যা কর।
উত্তর: প্রাথমিক পর্যায়ে 'যশোর ফ্লাওয়ারস্' ভোক্তাবাজারে পণ্য বিক্রি করে। যে সকল ক্রেতা চূড়ান্ত ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদের নিয়ে গঠিত বাজারকে ভোক্তাবাজার বলে। ভোক্তা বাজারের সদস্যসংখ্যা অত্যধিক। এ সকল ক্রেতা সকল স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকে। ভোক্তাবাজারের ক্রেতারা ঘন ঘন পণ্য ক্রয় করলেও ক্রয়ের ক্ষেত্রে তাদের কোনো চুক্তি সম্পাদন করতে হয় না। উদ্দীপকের 'যশোর ফ্লাওয়ারস্' স্থানীয়ভাবে গম সংগ্রহপূর্বক নিজস্ব কারখানায় উৎপাদিত আটা, ময়দা ও সুজি ভোক্তাদের মাঝে বিক্রি করে আসছে। উল্লেখ্য, তারা ভোক্তাদের কাছে পণ্যসামগ্রী বিক্রয় করছে। এ সকল ভোক্তা শুধু ভোগের উদ্দেশ্যেই পণ্য ক্রয় করে থাকে। পুনরায় তা উৎপাদন বা বিক্রয়ের উদ্দেশ্য থাকে না। তাই বলা যায়, যশোর ফ্লাওয়ারস্ যে বাজারে পণ্য বিক্রয় করে আসছে তা ভোক্তাবাজারের অন্তর্গত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রাথমিক পর্যায়ে 'যশোর ফ্লাওয়ারস্' কোন বাজারে পণ্য বিক্রি করত? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর