"জনাব যুবায়েরের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে"- তুমি কী এ বিষয়ের সাথে একমত? যুক্তি দাও।
উত্তর: "জনাব যুবায়েরের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে" - উক্তিটির সাথে আমি একমত। বিপণন এমন একটি শক্তিশালী সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য পণ্য ও ভ্যালু সৃষ্টি করে এবং এর বিনিময়ে দৃঢ় ক্রেতা-সম্পর্ক গড়ে তোলে। বিপণন তার কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সার্বিক কল্যাণ ও মানুষের প্রয়োজন ও অভাব পূরণের চেষ্টা করে। উদ্দীপকের জনাব' যুবায়ের একজন প্রতিষ্ঠিত বিপণনকারী। তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিপণন কর্মকান্ড পরিচালনা করেন। তিনি তার প্রতিটি বিপণন কাজ সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের কাজ সংগঠিত করেন। ফলশ্রুতিতে তিনি অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জন করেন এবং দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পণ্য উৎপাদনের পূর্বেই বিপণনকারী বিভিন্ন তথ্যমূলক কাজ সম্পাদন করেন। এরপর উৎপাদনকারীর নিকট হতে অত্যন্ত দক্ষতার সাথে ও সুষ্ঠুভাবে পণ্যসামগ্রী ক্রেতা-ভোগকারীর নিকট পৌঁছাতে বিপণন বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে থাকেন। এসমস্ত কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন পক্ষ বা প্রতিষ্ঠানের উদ্ভব হয়। যেমন: মধ্যস্থ ব্যবসায়ী, ব্যাংক, বিমা, পরিবহন ইত্যাদি। এ সকল পক্ষ বা প্রতিষ্ঠানে বিভিন্ন লোকের কর্মসংস্থান হয়। এভাবেই নতুন নতুন পেশা সৃষ্টির মাধ্যমে বিপণন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমি মনে করি, জনাব যুবায়েরের এমন বিপণন কার্যক্রমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"জনাব যুবায়েরের কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর