উল্লিখিত উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।*
উত্তর: উল্লিখিত উদ্দীপকে বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। বিপণন কার্যক্রমে ব্যবস্থাপকীয় পরিকল্পনা, সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যবহৃত হয় বলে বিপণনকে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বলে। অর্থাৎ বিপণনের প্রতিটি স্তরেই পরিকল্পনা গ্রহণ, সংগঠিতকরণ, কর্মী নিয়োগ, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়সাধন এবং নিয়ন্ত্রণসংক্রান্ত কার্যক্রম সম্পাদন করতে হয়। এসমস্ত কার্যক্রম ব্যবস্থাপকীয় কার্যক্রমের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব যুবায়ের একজন প্রতিষ্ঠিত বিপণনকারী। তিনি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বিপণন কর্মকান্ড পরিচালনা করেন। তিনি তার প্রতিটি বিপণন কাজ সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, বাস্তবায়ন ও নিয়ন্ত্রণের কাজ সংগঠিত করেন। জনাব যুবায়েরের উক্ত কাজগুলো বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উল্লিখিত উদ্দীপকে বিপণনের ব্যবস্থাপকীয় প্রক্রিয়া বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।*
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর