উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিপণন কার্যাবলির কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে বিপণনের গুরুত্বপূর্ণ কাজ ক্রয়ের কথা বলা হয়েছে। অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা গ্রহণকে ক্রয় বলে। এর মাধ্যমে পণ্যের মালিকানাস্বত্ব বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হয়; যা স্বত্বগত উপযোগ সৃষ্টি করে। ক্রয় বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কেননা পণ্যের বিক্রয় নির্ভর করে উত্তম ক্রয়ের ওপর। উদ্দীপকের সুপার ইলেকট্রনিক্স লি. জাপান থেকে বিভিন্ন ধরনের উন্নতমানের হোমএপ্লায়েন্স আমদানি করে। পণ্য আমদানির ক্ষেত্রে তারা অর্থের বিনিময়ে পণ্যের মালিকান গ্রহণ করে। উক্ত মালিকানা গ্রহণের কাজটি বিপপনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, সুপার ইলেকট্রনিক্স লি. প্রাথমিক পর্যায়ে বিপণনের ক্রয় কাজটি সম্পাদন করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্রাথমিক পর্যায়ে কোন ধরনের বিপণন কার্যাবলির কথা বলা হয়েছে?…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর