ছাতা কোন ধরনের পণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছাতা একটি জরুরি পণ্য। যেসব পণ্য ক্রেতারা আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় ক্রয় করে সেগুলোকে জরুরি পণ্য বলে। এরূপ পণ্য ক্রেতারা বিশেষ পরিস্থিতিতে ক্রয় করে বিধায় তাদের কাছে অর্থের তুলনায় এর প্রয়োজন পূরণ অধিক গুরুত্ব পায়। যেমন: বৃষ্টির দিনে ছাতা, অসুস্থ হলে ওষুধ, গাড়ির টায়ার নষ্ট হলে গাড়ির টায়ার ক্রয় ইত্যাদি। উদ্দীপকের জনাব রুমি তার বাড়ির জন্য একটি নির্দিষ্ট ব্রান্ডের ফ্রিজ ক্রয়ের উদ্দেশ্যে রওনা হন। অবিরাম বৃষ্টির কারণে পথিমধ্যে একটি দোকানে অবস্থান করেন। সেখান থেকে জনাব রুমি ছাতা ক্রয় করে যশোর নিউমার্কেটে যান। এখানে তিনি একটি আকস্মিক পরিস্থিতিতে পড়ে উক্ত ছাতা ক্রয়ের সিদ্ধান্ত নেন। তাছাড়া এ পণ্য ক্রয়ে তার কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। এসব বৈশিষ্ট্য জরুরি পণ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব রুমির ছাতা একটি জরুরি পণ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ছাতা কোন ধরনের পণ্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর