সাবান বিক্রি বৃদ্ধির জন্য জনাব সেলিমের সিদ্ধান্তের সাথে আমি একমত। তিনি বিক্রয় প্রসারের উপহার কৌশলটি ব্যবহার করেছেন।
ক্রেতাদের মনে পণ্য সম্পর্কে অনুকূল মনোভাব সৃষ্টির জন্য তাদেরকে বিভিন্ন ধরনের উপহার প্রদান করা হয়। এটি এমন একটি বিক্রয় প্রসার কৌশল যার মাধ্যমে স্বল্পব্যয় এবং কম সময়ে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। এরূপ উপহারের গায়ে উৎপাদক প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা মুদ্রিত থাকে। যেমন: ক্যালেন্ডার, কলম, চাবির রিং ইত্যাদি।
উদ্দীপকে বলা হয়েছে, জনাব সেলিম একটি সাবান কোম্পানির মালিক। তিনি তার কারখানায় বিভিন্ন ধরনের সাবান উৎপাদন করে তা বিপণন করেন। প্রাথমিক পর্যায়ে তিনি ভোক্তামুখী বিভিন্ন বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করেন। বর্তমানে তিনি কোম্পানি সম্পর্কে ভোক্তার অনুকূল ধারণা সৃষ্টির জন্য ডায়েরি, ক্যালেন্ডার, কলম ইত্যাদি উপহার দিচ্ছেন। ফলে বাজারে তার উৎপাদিত পণ্যের চাহিদা বাড়ছে এবং পণ্যের বিক্রিও দিন দিন বাড়ছে। উক্ত প্রসার কার্যক্রমটি বিক্রয় প্রসারের উপহার কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ।
লক্ষ্যস্থিত ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন এবং পণ্যের গুণাবলি তুলে ধরে ক্রেতাকে পণ্য ক্রয়ে উৎসাহী করার প্রক্রিয়া হলো প্রসার; যা বিপণন মিশ্রণের অন্যতম একটি হাতিয়ার। তন্মধ্যে বিক্রয় বৃদ্ধির জন্য অনিয়মিত ও স্বল্পকালীন উদ্দীপনামূলক কার্যক্রম হচ্ছে বিক্রয় প্রসার। নতুন পণ্য প্রবর্তন, ক্রেতা সৃষ্টি, অনুগত ক্রেতাদেরকে পুরস্কৃত করা, প্রতিযোগিতা মোকাবিলা, ক্রেতা আকৃষ্ট করা, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা এবং ক্রমহ্রাসমান চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণ করা হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাদের বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন উপহার প্রদান করে। ফলে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি হয়। তাই বলা যায়, জনাব সেলিমের উপহার প্রদানের সিদ্ধান্তটি বিক্রয় বৃদ্ধিতে সহায়ক।