জনাব সেলিমের ব্যবসায়ে বিক্রয় প্রসারের কোন মাধ্যমটি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব সেলিমের ব্যবসায়ে বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার মাধ্যমটি ব্যবহার করা হয়েছে। ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়। উদ্দীপকে জনাব সেলিম একটি সাবান কোম্পানির মালিক। তিনি তার কারখানায় বিভিন্ন ধরনের সাবান উৎপাদন করে তা বিপণন করেন। তিনি তার উৎপাদিত পণ্যের ওপর মূল্যছাড়, কুপন ও মেলায় ক্রেতা আকর্ষণের জন্য প্রচেষ্টা চালান। ভোক্তাদের মনে ইতিবাচক মনোভাব সৃষ্টির লক্ষ্যে ধর্মীয় বা সামাজিক উৎসবে শুভেচ্ছা জ্ঞাপন পদ্ধতি অবলম্বন করেন। প্রতিষ্ঠানটির এমন কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব সেলিম বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার মাধ্যমটি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব সেলিমের ব্যবসায়ে বিক্রয় প্রসারের কোন মাধ্যমটি ব্যবহার করা হয়েছ…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর