উদ্দীপকের জনাব মাসুদ সুবিধা পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।
সুবিধাজনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা নিয়মিত ক্রয় করে। কেনার জন্য তেমন কোনো পূর্বপরিকল্পনার প্রয়োজন হয় না। ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে এরূপ পণ্য সংগ্রহ করতে চায়। উদ্দীপকের জনাব মাসুদের ধর্মতলা মোড়ে 'মাসুম স্টোর' নামে তার একটি মুদি দোকান আছে। দোকানে চাল, ডাল, আটা, লবণ, সাবানসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করেন। এসব পণ্য ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে সুবিধাজনক জায়গা থেকে ক্রয় করতে পারছে; যা সুবিধা পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব মাসুদ বিপণনের সুবিধা পণ্য নিয়ে তাদের ব্যবসায় পরিচালনা করেন।