চিত্রের '?' চিহ্নিত বক্সের উপাদানটি কী? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের '?' চিহ্নিত বক্সের উপাদানটি হলো মূল্য। কোনো পণ্য বা সেবা হতে প্রাপ্ত সুবিধার জন্য ভোক্তা যে পরিমাণ অর্থ প্রদান করে তাকে মূল্য বলে। অন্যভাবে বলা যায়, পণ্যের বিনিময়ে যে অর্থ ধার্য করা হয় তাই মূল্য। কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব টিকে থাকা, মুনাফা সর্বোচ্চকরণ, পণ্য মানে নেতৃত্বদান, প্রতিযোগী মোকাবিলা ইত্যাদি উদ্দেশ্যগুলো মূল্যের মাধ্যমেই অর্জন করা হয়। বিপণন মিশ্রণের সংক্ষিপ্ত রূপ হলো 4P। এটা হচ্ছে পণ্য, মূল্য, বণ্টন ও প্রসারের একটি কার্যকর সংমিশ্রণ। যার মাধ্যমে বিপণনকারী ভোক্তাদের সন্তুষ্টি বিধান করে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনে চেষ্টা করে। উদ্দীপকে উক্ত মিশ্রণের চিত্র প্রদর্শন করা হয় যেখানে বিপণন মিশ্রণের অন্যান্য উপাদান দেওয়া থাকলেও মূল্য উপাদানটি অনুপস্থিত। তাই বলা যায়, উক্ত '?' চিহ্নিত স্থানে মূল্য উপাদানটি বসবে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
চিত্রের '?' চিহ্নিত বক্সের উপাদানটি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর