বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে টপ-টক কোং বিক্রয় প্রসারের যে হাতিয়ার ব্যবহার করেছে তার সাথে তুমি কী একমত? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে টপ-টক কোং বিক্রয় প্রসারের যে হাতিয়ার ব্যবহার করেছে তার সাথে আমি একমত। তারা বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করে। ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়। উদ্দীপকের টপ-টক লি. মোবাইল হ্যান্ডসেটের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত তাদের মোবাইল 'সেটের নিত্যনতুন ডিজাইন বাজারে ছাড়ে। প্রতিষ্ঠানটি পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য লটারির মাধ্যমে পুরস্কার ঘোষণা, মূল্যছাড়, নমুনা বিতরণ, কুপন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেন। তাদের এরূপ কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। উক্ত হাতিয়ার ভোক্তকে স্বল্প সময়ে পণ্য ক্রয়ের জন্য উদ্বুদ্ধ করে। ব্যক্তিক বিক্রয় অথবা বিজ্ঞাপনের কার্যকারিতা বৃদ্ধিতে ভোক্তামুখী বিক্রয় প্রসার অত্যন্ত গতিশীল মার্কেটিং প্রমোশন পন্থা। নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য এ পদ্ধতি ব্যবহার করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও তাই বিক্রয় প্রসার কার্যক্রমটি গ্রহণ করে তাদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করার প্রয়াস চালাচ্ছে। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপনের পাশাপাশি ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করা যৌক্তিক ও যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে টপ-টক কোং বিক্রয় প্রসারের যে হাতিয়ার ব্যবহার…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর