টপ-টক লি. ক্রেতাদের অবহিত করার জন্য প্রসার মিশ্রণের কোন হাতিয়ার ব্যবহার করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: টপ-টক লি. ক্রেতাদের অবহিত করার জন্য প্রসার মিশ্রণের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করেছে। নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। উদ্দীপকের টপ-টক লি. মোবাইল হ্যান্ডসেটের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এটি প্রতিনিয়ত তাদের মোবাইল সেটের নিত্যনতুন ডিজাইন বাজারে ছাড়ে। সম্প্রতি তারা পণ্যের প্রচারের লক্ষ্যে কয়েকটি নৈর্ব্যক্তিক উপস্থাপনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে। উক্ত তথ্য প্রচার কাজটি বিপণনের বিজ্ঞাপন কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা এখানে পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনা বিদ্যমান, আবার একটি নির্দিষ্ট উদ্যোক্তা অর্থ প্রদানের জন্য চুক্তি সম্পাদন করেন। তাই বলা যায়, টপ-টক লি. ক্রেতাদের অবহিত করার জন্য প্রসার মিশ্রণের বিজ্ঞাপন হাতিয়ার ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
টপ-টক লি. ক্রেতাদের অবহিত করার জন্য প্রসার মিশ্রণের কোন হাতিয়ার ব্য…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর