জনাব হাসানের বিক্রয় প্রসারের কৌশল হিসেবে ডিলার নিয়োগ কতটুকু যুক্তিযুক্ত বলে তুমি মনে কর? উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জনাব হাসানের বিক্রয় প্রসারের কৌশল হিসেবে ডিলার নিয়োগ সম্পূর্ণরূপে যুক্তিযুক্ত বলে আমি মনে করি। তিনি ডিলার নিয়োগ করে মধ্যস্থ ব্যবসায়ীদের প্রসার হাতিয়ার ব্যবহার করেন। মধ্যস্থ ব্যবসায়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন পক্ষ যেমন: ডিলার, পাইকার, খুচরা ইত্যাদিকে পণ্য ক্রয়ে আগ্রহী করার জন্য বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণ করাকে কারবার প্রসার কৌশল বলে। ক্রয় স্থানে পণ্য প্রদান, বোনাস, পুশ মানি, ব্যবসায়িক ছাড় ইত্যাদি কারবার প্রসারের উল্লেখযোগ্য হাতিয়ার। উদ্দীপকের জনাব হাসান একটি সাবান কারখানার মালিক। তিনি তার কারখানায় বিভিন্ন ফ্লেভারের সাবান উৎপাদন করেন। ভোক্তাদের আকর্ষণ করার জন্য প্রাথমিক পর্যায়ে তিনি ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল অবলম্বন করেন। পরবর্তীতে বিক্রয় বৃদ্ধির জন্য তিনি ডিলারদের ক্রয়ভাতা, গিফট ও বিক্রয় প্রতিযোগিতার ব্যবস্থা করেন। ফলে তিনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হন। এমতাবস্থায় তিনি দেশের বিভিন্ন জেলায় ডিলার নিয়োগের কথা ভাবছেন। তিনি বিভিন্ন ডিলারকে যেসব প্রণোদনা প্রদান করেন তা কারবার প্রসার হাতিয়ার হিসেবে বিবেচিত। নতুন পণ্য প্রবর্তন অথবা চাহিদা কমে যাওয়ায় পণ্যের চাহিদা বৃদ্ধির জন্য বিক্রয় প্রসার পদ্ধতি ব্যবহার করা হয়। ভোক্তামুখী বিক্রয় প্রসার কার্যক্রম গ্রহণের মাধ্যমে ভোক্তাদের পণ্য ক্রয়ে আগ্রহী করা যায়। একইভাবে বিভিন্ন মধ্যস্থ ব্যবসায়ীকে প্রণোদনামূলক কার্যক্রম সম্পাদন করে পণ্যের বিক্রয় বৃদ্ধি করা সম্ভব। উদ্দীপকে জনাব হাসান ডিলারদের জন্য কারবার প্রসারের বিভিন্ন কৌশল অবলম্বন করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন। এমতাবস্থায় তিনি দেশের বিভিন্ন জেলায় ডিলার নিয়োগের কথা ভাবছেন। যেহেতু তিনি প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ে সফলতা অর্জন করতে সক্ষম হন, সেহেতু বর্তমানে বাজার সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন জেলায় ডিলার নিয়োগের সিদ্ধান্তটি যৌক্তিক বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হাসানের বিক্রয় প্রসারের কৌশল হিসেবে ডিলার নিয়োগ কতটুকু যুক্তিয…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর