জনাব হাসানের ব্যবসায়ে বিক্রয় প্রসারের কোন কৌশলটি ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব হাসানের ব্যবসায়ে বিক্রয় প্রসারের মূল্যছাড় মোড়কিকরণ কৌশলটি ব্যবহার করা হয়েছে। স্বল্প সময়ে বিক্রয় বৃদ্ধির জন্য বিপণনকারী যেসব কৌশল বা পন্থা ব্যবহার করে তাকে বিক্রয় প্রসার বলে। বিক্রয় প্রসার একটি অনিয়মিত কাজ। পণ্যের বিক্রয় বৃদ্ধি ও দ্রুত ক্রেতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কৌশল অবলম্বন করা হয়। মূল্যছাড় মোড়কিকরণ বিক্রয় প্রসারের অন্যতম একটি হাতিয়ার। এক্ষেত্রে পণ্যের মোড়কে মূল্যছাড়ের বিষয়টি উল্লেখ থাকে। উদ্দীপকের জনাব হাসান একটি সাবান কারখানার মালিক। তিনি তার কারখানায় বিভিন্ন ফ্লেভারের সাবান উৎপাদন করেন। ক্রেতা আকর্ষণের জন্য তিনি তার পণ্যের মূল্যছাড় দেওয়ার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি পণ্যের মোড়কে 'মূল্যছাড়' কথাটি স্পষ্ট অক্ষরে উল্লেখ করেন। মোড়কের গায়ে উক্ত মূল্যছাড় কথাটি ব্যবহার বিক্রয় প্রসারের মূল্যছাড় মোড়কিকরণ কৌশলকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
জনাব হাসানের ব্যবসায়ে বিক্রয় প্রসারের কোন কৌশলটি ব্যবহার করা হয়েছে?…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর