উদ্দীপকে 'একুশে মোবাইল'-এর সফলতার পেছনে ভোক্তাবাজার বিভক্তিকরণে একটি চলক ভূমিকা রেখেছে। বিষয়টি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে 'একুশে মোবাইল' এর সফলতার পেছনে ভোক্তাবাজার বিভক্তিকরণে একটি চলক ভূমিকা রেখেছে- উক্তিটি যথার্থ। এখানে জনসংখ্যাভিত্তিক বিভক্তিকরণের বয়স চলকটি ব্যবহার করা হয়েছে। জনসংখ্যাগত বিভক্তিকরণ হলো জনসংখ্যা বিষয়ক চলক যেমন: বয়স, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে বাজারকে বিভক্ত করা। উদ্দীপকে 'একুশে মোবাইল' তাদের নিজস্ব শো-রুমে বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন বিক্রি করে। প্রতিষ্ঠানটি অল্প বয়েসি ক্রেতাদের জন্য 4G সংবলিত গ্যালাক্সী A16 এবং বয়স্ক ক্রেতাদের জন্য বাটন ফোন সেট বিক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি অল্পবয়স্ক এবং বয়স্ক তথা বয়সের ভিত্তিতে তাদের বাজারকে বিভক্ত করে; যা ক্রেতার জনসংখ্যাগত বাজার বিভক্তিকরণের বয়স চলক হিসেবে বিবেচিত। ক্রেতাদের পণ্যের প্রয়োজন ও চাহিদা অনুযায়ী জনসংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বাজারকে বিভক্তিকরণ করা হয়। উক্ত বিভক্তিকরণের মধ্যে ভোক্তার বয়স, জীবনচক্রের স্তর, লিঙ্গ, পরিবারের আয়তন, পরিবারের জীবনচক্র, আয়, পেশা, শিক্ষা, ধর্ম-বর্ণ, প্রজন্ম, জাতীয়তা ইত্যাদি বিবেচনা করে বাজারকে কতিপয় উপবাজারে ভাগ করা হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনে বয়সের ভিত্তিতে বাজারকে বিভক্ত করে। ফলে বয়সভেদে উপযুক্ত মোবাইল উৎপাদন ও বণ্টন করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে প্রতিষ্ঠানটি লক্ষ্যস্থিত বাজারে পণ্য অর্পণ করে সফলতা অর্জন করতে পারবে বলে আমি মনে করি।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'একুশে মোবাইল'-এর সফলতার পেছনে ভোক্তাবাজার বিভক্তিকরণে একট…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর