উদ্দীপকে উল্লিখিত 'বন্ধু মোবাইল' কোন বাজারের সদস্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'বন্ধু মোবাইল' পুনঃবিক্রেতা বাজারের সদস্য। যেসব ক্রেতা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে পণ্য ও সেবাসামগ্রী ক্রয় করে তাদের সমন্বয়ে গঠিত বাজারকে পুনঃবিক্রেতা বাজার বলে। এ বাজারের সদস্যরা কখনোই চূড়ান্ত ভোগের উদ্দেশ্যে পণ্য বা সেবা ক্রয় করে না; বরং পুনরায় বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে। উদ্দীপকে 'বন্ধু মোবাইল' নামক প্রতিষ্ঠানটি উচ্চবিত্তের ক্রেতাদের জন্য 5G সংবলিত মোবাইল ফোন সেট আমদানি করে বিক্রয় করে। এখানে দেখা যাচ্ছে, বন্ধু মোবাইল প্রতিষ্ঠানটি ভোগের উদ্দেশ্যে নয়; বরং বিক্রয়ের জন্য পণ্য ক্রয় করে থাকে। তারা এক পক্ষ থেকে পণ্য আমদানি তথা ক্রয় করে তা অন্যপক্ষের নিকট বিক্রয় করে। তাই বলা যায়, বন্ধু মোবাইল পুনঃবিক্রেতা বাজারের সাথে সম্পৃক্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'বন্ধু মোবাইল' কোন বাজারের সদস্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর