উল্লিখিত উদ্দীপকে জনাব ওহী বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লিখিত উদ্দীপকের জনাব ওহী বাজার বিভক্তিকরণের অন্তর্গত আচরণভিত্তিক বিভক্তিকরণের 'উপলক্ষ্য' চলকটি ব্যবহার করেছেন। ভোক্তাদের জ্ঞান, মনোভাব, পণ্যের ব্যবহার, পণ্যের প্রতি সাড়া ইত্যাদি বিবেচনা করে যখন বাজারকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয় তাকে আচরণভিত্তিক বিভক্তিকরণ বলে। এরূপ বিভক্তিকরণের ভিত্তিগুলো হচ্ছে: উপলক্ষ্য, প্রত্যাশিত সুবিধা, ব্যবহারকারীর মর্যাদা, ব্যবহারের হার, আনুগত্য মর্যাদা, প্রস্তুতি পর্যায়, পণ্যের প্রতি মনোভাব ইত্যাদি। উদ্দীপকে বলা হয়েছে, জনাব ওহী পার্বত্য চট্টগ্রামে উপজাতি নারীদের জন্য পোশাক তৈরি করেন। আসন্ন বৈশাবী উৎসবকে সামনে রেখে উপজাতিদের পছন্দ ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তার পণ্যগুলো বৈশাবী মেলায় একটি স্টলের মাধ্যমে প্রদর্শনের ব্যবস্থা করেন। মেলায় পোশাক প্রদর্শনের কার্যক্রম আচরণভিত্তিক বিভক্তিকরণের উপলক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা তিনি একটি নির্দিষ্ট দিবসকে ভিত্তি করে বাজার বিভক্ত করেন। তাই বলা যায়, জনাব ওহী বাজার বিভক্তিকরণে উপলক্ষ্য চলকটি ব্যবহার করেছেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উল্লিখিত উদ্দীপকে জনাব ওহী বাজার বিভক্তিকরণের কোন চলকটি ব্যবহার করে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর