ক্রেতার পছন্দ অনুযায়ী আলু পেতে উদ্দীপকে যে বিপণনকার্য সম্পাদন করা হয়েছে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: ক্রেতার পছন্দ অনুযায়ী আলু পেতে উদ্দীপকে পর্যায়িতকরণ কার্যসম্পাদন করা হয়েছে; যা বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করাকে পর্যায়িতকরণ বলে। পর্যায়িতকরণের মাধ্যমে একই ধরনের পণ্য একাধিক সাইজ, আকার, মূল্য ও পরিমাণে ব্যবহার করা সম্ভব হয়। যা বিপণনকারীকে অতিরিক্ত আয় বৃদ্ধি করতে সহায়তা করে। উদ্দীপকের জয়পুরহাটে উন্নতমানের আলু উৎপাদন হওয়ায় প্রতিবছর দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। একথা ভেবে জনাব ওমর ফারুক প্রতিবছর আলু সংরক্ষণের ব্যবস্থা করেন এবং আলুর প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বাছাই করেন। এতে ক্রেতারা তাদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী আলু ক্রয় করতে পারেন। উক্ত প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী আলু বাছাইকরণ বিপণনের পর্যায়িতকরণ কাজকে নির্দেশ করে। পর্যায়িতকরণ বিপণনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বিক্রয়ের সুবিধার্থে, মূল্য নির্ধারণের জন্য, অধিক মুনাফা অর্জন ইত্যাদি ক্ষেত্রে পণ্যকে পর্যায়িতকরণের প্রয়োজন হয়। পর্যায়িতকরণের মাধ্যমে একই পণ্যের বিভিন্ন বৈচিত্র্যতা সৃষ্টি করা যায়। ফলে সমাজের সকল শ্রেণির ক্রেতা তাদের পছন্দ অনুযায়ী পণ্য ক্রয় করতে পারে এবং বিপণনকারী অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারে। উদ্দীপকেও জনাব ওমর ফারুক তার পণ্যের পর্যায়িতকরণের ব্যবস্থা করেন; যা সফলতার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
ক্রেতার পছন্দ অনুযায়ী আলু পেতে উদ্দীপকে যে বিপণনকার্য সম্পাদন করা হ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর