'ফ্যাশন লি.' প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজটি সম্পাদন করেছে।
ভোক্তাসন্তুষ্টির উদ্দেশ্যে ও উন্নত ভ্যালু প্রদানের জন্য ক্রেতামুখী তথ্য সংগ্রহকে বাজার তথ্য সংগ্রহ বলে। বিপণনকারীর কাজ পণ্য উৎপাদনের পূর্বেই শুরু হয়। এ পর্যায়ে তারা বাজার জরিপ ও গবেষণার মাধ্যমে ক্রেতার নিকট থেকে পণ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যা বাজার তথ্য হিসেবে বিবেচিত।
উদ্দীপকের 'ফ্যাশন লি.' আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাটিং-স্যুটিং কাপড় প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের গ্রাহকদের রুচি, পছন্দ, চাহিদা, লাইফ স্টাইল প্রভৃতি বিষয় নিয়মিত অনুসন্ধান করে। সে অনুসারে সাটিং ও স্যুটিং এর কাপড় তৈরি করে দেশের অভ্যন্তরে ও বিদেশে বিপণন করে। গ্রাহকের রুচি, পছন্দ, চাহিদা সংক্রান্ত তথ্য অনুসন্ধান বাজার তথ্য সংগ্রহ কাজের অন্তর্গত। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজটি সম্পাদন করেছে।