উদ্দীপকে জনাব ওমর ফারুক কর্তৃক স্থাপিত সংরক্ষণ পদ্ধতি কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব ওমর ফারুক কর্তৃক স্থাপিত সংরক্ষণ পদ্ধতি সময়গত উপযোগ সৃষ্টি করে। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সময়গত উপযোগ বলে। গুদামজাতকরণ পণ্যের সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে এক সময়ের পণ্য অন্য সময় ভোগের ব্যবস্থা করে। ফলে নির্দিষ্ট মৌসুমে পণ্য উৎপাদন হলেও তা সারাবছর ভোগ করা সম্ভব হয়। উদ্দীপকের আলু উৎপাদনে দেশের বৃহত্তম জেলা হলো জয়পুরহাট। উন্নতমানের আলু উৎপাদন হওয়ায় প্রতিবছর দেশের গন্ডি পেরিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। একথা ভেবে জনাব ওমর ফারুক প্রতিবছর আলু সংরক্ষণের ব্যবস্থা করেন। উক্ত সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে একসময়ে উৎপাদিত আলু অন্য সময় অর্থাৎ ভিন্ন মৌসুমে ব্যবহার করা সম্ভব হবে। তার এই সংরক্ষণ ব্যবস্থা সময়গত উপযোগ সৃষ্টি করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব ওমর ফারুক কর্তৃক স্থাপিত সংরক্ষণ পদ্ধতি কোন ধরনের উপয…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর