'ফ্যাশন লি.' প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'ফ্যাশন লি.' প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজটি সম্পাদন করেছে। ভোক্তাসন্তুষ্টির উদ্দেশ্যে ও উন্নত ভ্যালু প্রদানের জন্য ক্রেতামুখী তথ্য সংগ্রহকে বাজার তথ্য সংগ্রহ বলে। বিপণনকারীর কাজ পণ্য উৎপাদনের পূর্বেই শুরু হয়। এ পর্যায়ে তারা বাজার জরিপ ও গবেষণার মাধ্যমে ক্রেতার নিকট থেকে পণ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করে, যা বাজার তথ্য হিসেবে বিবেচিত। উদ্দীপকের 'ফ্যাশন লি.' আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাটিং-স্যুটিং কাপড় প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি দেশ-বিদেশের গ্রাহকদের রুচি, পছন্দ, চাহিদা, লাইফ স্টাইল প্রভৃতি বিষয় নিয়মিত অনুসন্ধান করে। সে অনুসারে সাটিং ও স্যুটিং এর কাপড় তৈরি করে দেশের অভ্যন্তরে ও বিদেশে বিপণন করে। গ্রাহকের রুচি, পছন্দ, চাহিদা সংক্রান্ত তথ্য অনুসন্ধান বাজার তথ্য সংগ্রহ কাজের অন্তর্গত। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের বাজার তথ্য সংগ্রহ কাজটি সম্পাদন করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'ফ্যাশন লি.' প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ে বিপণনের কোন কাজটি সম্পাদ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর