'মুবিন ফ্যাশন' কর্তৃক বিক্রয় বৃদ্ধির কৌশল কোন ধরনের বিপণন প্রসার কৌশল? ব্যাখ্যা কর।
উত্তর: মুবিন ফ্যাশন কর্তৃক বিক্রয় বৃদ্ধির কৌশলটি হলো বিপণন প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশল ব্যবহার। ভোক্তাদেরকে পণ্য বা সেবা ক্রয়ে আকৃষ্ট করার জন্য বিক্রয় প্রসারের যে হাতিয়ারগুলো ব্যবহার করা হয় তাকে ভোক্তামুখী বিক্রয় প্রসার বলে। সাধারণত নতুন কোনো পণ্য উপস্থাপন অথবা ক্রমহ্রাসমান চাহিদাসম্পন্ন পণ্যের চাহিদা বৃদ্ধি অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য এরূপ প্রসারমূলক পন্থা ব্যবহার করা হয়। উদ্দীপকের 'মুবিন ফ্যাশন' এ দেশের প্রতিষ্ঠিত একটি বোরকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশব্যাপী প্রতিষ্ঠানটির উৎপাদিত বোরকার যথেষ্ট সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন উপলক্ষ্যকে কেন্দ্র করে বিক্রয় বৃদ্ধির জন্য মূল্যহ্রাস, নগদ অর্থ ফেরত দান, উপহার ইত্যাদি কৌশল অবলম্বন করে থাকে। প্রতিষ্ঠানটির এমন কার্যক্রম ভোক্তামুখী বিক্রয় প্রসার হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'মুবিন ফ্যাশন' বিক্রয় প্রসারের ভোক্তামুখী বিক্রয় প্রসার কৌশলটি ব্যবহার করেছে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'মুবিন ফ্যাশন' কর্তৃক বিক্রয় বৃদ্ধির কৌশল কোন ধরনের বিপণন প্রসার কৌ…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর