'মুবিন ফ্যাশন' এর বিভিন্ন মিডিয়ায় প্রমোশনের চিন্তা কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: 'মুবিন ফ্যাশন' এর বিভিন্ন মিডিয়ায় প্রমোশনের চিন্তা সম্পূর্ণরূপে যৌক্তিক বলে আমি মনে করি। প্রতিষ্ঠানটি বিপণন প্রসারের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন কৌশল ব্যবহারের চিন্তা করছে। বিজ্ঞাপন হলো এমন একটি নৈর্ব্যক্তিক উপায় যা পণ্য ও সেবা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাকে অবহিত করে, আকৃষ্ট করে, প্রতিষ্ঠান এবং পণ্য ও সেবাসামগ্রীর ভাবমূর্তি তুলে ধরে এবং ক্রয়ে উদ্বুদ্ধ করে। এটি একটি অর্থপ্রদত্ত কার্যক্রম যা সাধারণত বাণিজ্যিক উদ্দেশ্যে পরিচালিত হয়। এর মাধ্যমে ক্রেতাদের মাঝে পণ্যটির চাহিদা সৃষ্টি হয়। উদ্দীপকের 'মুবিন ফ্যাশন' এ দেশের প্রতিষ্ঠিত একটি বোরকা উৎপাদন প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি তার উৎপাদিত বোরকা আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি তীব্র প্রতিযোগিতার কারণে প্রতিষ্ঠানটি বিক্রয় টার্গেট পূরণ করতে পারছে না। তাই 'মুবিন ফ্যাশন' বিভিন্ন মিডিয়ায় অর্থ ব্যয় করে পণ্য প্রমোশনের চিন্তা করছেন; যা বিপণন প্রমোশনের বিজ্ঞাপন হাতিয়ারের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রির মাধ্যমে ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের তেমন ধারণা না থাকায় বিক্রয় টার্গেট পূরণ করতে পারছে না। এমতাবস্থায় অর্থপ্রদত্ত মাধ্যমে বিজ্ঞাপন প্রদান করে ক্রেতাদের অবহিত করলে তাদের পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে। তাই আমি মনে করি, উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির বিভিন্ন মিডিয়ায় প্রমোশনের চিন্তাটি সম্পূর্ণরূপে যৌক্তিক।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'মুবিন ফ্যাশন' এর বিভিন্ন মিডিয়ায় প্রমোশনের চিন্তা কতটুকু যৌক্তিক ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর