উদ্দীপকে উল্লিখিত জনাব আব্দুর রউফের বিক্রীত পণ্য কোন ধরনের ভোগ্যপণ্য? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত জনাব আব্দুর রউফের বিক্রীত পণ্য ভোগ্যপণ্যের অন্তর্ভুক্ত সুবিধা পণ্যের অন্তর্গত। সুবিধাজনক জায়গা হতে সহজে ক্রয় করা যায় এরূপ পণ্যকে সুবিধাজনক পণ্য বলে। এ ধরনের পণ্য ভোক্তারা নিয়মিত ক্রয় করে। কেনার জন্য তেমন কোনো পূর্বপরিকল্পনার প্রয়োজন হয় না। ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে এরূপ পণ্য সংগ্রহ করতে চায়। উদ্দীপকের জনাব আব্দুর রউফ জীবিকার সন্ধানে ঢাকায় আসেন। তিনি সীমিত মূলধন নিয়ে ধানমন্ডিতে ছোট পরিসরে একটি মৌসুমি ফলের দোকান দেন। সেখানে তিনি আম, কলা, পেয়ারা ইত্যাদি দেশীয় টাটকা ফল বিক্রি করেন। এসব পণ্য ক্রেতারা অত্যন্ত সহজে, কম সময় ও শক্তি ব্যয়ে সুবিধামূলক জায়গা থেকে ক্রয় করতে পারছে; যা সুবিধা পণ্যের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আব্দুর রউফ বিপণনের সুবিধা পণ্য নিয়ে ব্যবসায় পরিচালনা করেন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব আব্দুর রউফের বিক্রীত পণ্য কোন ধরনের ভোগ্যপণ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর