উদ্দীপকে 'বেলমন্ড' যে বাট্টা প্রদান করেছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত 'বেলমন্ড' যে বাট্টা প্রদান করেছে তা হচ্ছে মৌসুমি বাট্টা। তাদের বিক্রীত স্যুটের কাপড়ের ক্ষেত্রে উক্ত বাট্টা প্রদান সিদ্ধান্তটি যথার্থ। যেসব ক্রেতা মৌসুমের বাইরে পণ্য ক্রয় করে তাদেরকে যে বাট্টা প্রদান করা হয় তাকে মৌসুমি বাট্টা বলে। পণ্যের চাহিদা সকল সময় একই রকম থাকে না। আবার একই মূল্যে সকল সময় পণ্য বিক্রয় করা সম্ভপর হয় না। তাই মূল্য সমন্বয় করা প্রয়োজন হয়। মৌসুমি বাট্টাও মূল্য সমন্বয়ের একটি অন্যতম পদ্ধতি। উদ্দীপকের 'বেলমন্ড' এদেশের প্রতিষ্ঠিত একটি স্যুট উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মকালে ৩০% ছাড় দেয়। এর ফলে গ্রীষ্মকালেও বিক্রীত স্যুট কাপড়ের চাহিদা বিদ্যমান থাকে। এজন্য স্যুট তৈরির কারিগরদের অলস সময় কাটাতে হয় না। স্যুটের কাপড়ের চাহিদা মূলত শীতকালেই অত্যধিক থাকে। কারণ গ্রীষ্মকালে এ ধরনের কাপড় তেমন বিক্রয় হয় না। এ বিষয়টি লক্ষ্য রেখে প্রতিষ্ঠানটি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে গ্রীষ্মকালে ৩০% ছাড় দেয়; যা মৌসুম ছাড়াও তাদের পণ্য বিক্রয়ে অবদান রাখে। দ্রুত মূল্য পরিশোধ, অধিক পরিমাণ ক্রয় এবং অমৌসুমে পণ্য ক্রয়ে আগ্রহী করার জন্য মূল্য সমন্বয় করাকে বাট্টা বলে। বাট্টা বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন নগদ বাট্টা, পরিমাণ বাট্টা, কার্যভিত্তিক বাট্টা ও মৌসুমি বাট্টা। বিভিন্ন প্রকার বাট্টা ভোক্তাদেরকে বিভিন্নভাবে পণ্য ক্রয়ে উৎসাহিত করে। কারণ ক্রেতারা এর মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড় পায় অথবা পণ্য পরিমাণে বেশি পায়। তাই ক্রেতারা পণ্য ক্রয়ে আগ্রহী হয়। একইভাবে উদ্দীপকের প্রতিষ্ঠানটির গ্রীষ্মকালে স্যুটের কাপড়ের ওপর মৌসুমি বাট্টা প্রদান করেছে বিধায় গ্রীষ্মকালেও স্যুটের চাহিদা বিদ্যমান থাকে এবং স্যুট তৈরির কারিগরদের বেকার বসে থাকতে হয় না। তাই বলা যায়, তাদের গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক ও যথার্থ।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে 'বেলমন্ড' যে বাট্টা প্রদান করেছে তার যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর