'X [গণিত] ব্যাংক লি. নতুন শাখা উদ্বোধন উপলক্ষে যে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে তাকে কী বলে? ব্যাখ্যা কর।
উত্তর: 'X [গণিত] ব্যাংক লি. নতুন শাখা উদ্বোধন উপলক্ষ্যে যে প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করে তাকে বিজ্ঞাপন বলে। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থপ্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। বিভিন্ন হাতিয়ার বা পন্থা ব্যবহার করে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কীয় তথ্য ভোক্তার নিকট প্রেরণ করা হয়। যেমন: বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার ও জনসংযোগ। তন্মধ্যে বিজ্ঞাপন পণ্য প্রমোশনের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহৃত মাধ্যম। উদ্দীপকের 'X [গণিত] ব্যাংক লি. তাদের সেবাসমূহ সম্পর্কে গ্রাহকদের অবহিত করার জন্য টিভি ও সংবাদপত্রে নিয়মিতভাবে বিজ্ঞাপন দেয়। সম্প্রতি 'X [গণিত] ব্যাংক লি. বাহুবল বাজারে একটি নতুন শাখা উদ্বোধনের আয়োজন করে। এ বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির জন্য বিভিন্ন মিডিয়াকে অবহিত করা হয়। এখানে প্রতিষ্ঠানটির মিডিয়াকে অবহিতকরণ একটি অর্থপ্রদত্ত কাজ। এছাড়া তারা এ কাজ করার জন্য একটি নির্দিষ্ট উদ্যোক্তা তথা ব্যাংক উদ্যোগ গ্রহণ করে। তাই বলা যায়, নতুন শাখা উদ্বোধনের জন্য প্রতিষ্ঠানটির ব্যবহৃত প্রসারমূলক কৌশলটি হচ্ছে বিপণন প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
'X ব্যাংক লি. নতুন শাখা উদ্বোধন উপলক্ষে যে প্রসারমূলক কার্যক্রম গ্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর