"উদ্দীপকে বিপণনের যে মৌলিক ধারণাটি ফুটে উঠেছে বিপণনের সফলতার ক্ষেত্রে সেটিই মুখ্য"- মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকে বিপণনের যে মৌলিক ধারণাটি ফুটে উঠেছে বিপণনের সফলতার ক্ষেত্রে সেটিই মুখ্য" উক্তিটির সাথে আমি একমত। এখানে বিপণনের ক্রেতাসন্তুষ্টি মৌলিক ধারণা প্রকাশ পায়। প্রত্যাশার সাথে প্রাপ্ত সুবিধা তুলনা করে ভোক্তার মধ্যে যে অনুভূতির - সৃষ্টি হয় তাকে ক্রেতাসন্তুষ্টি বলে। বিপণনকারীর মূল উদ্দেশ্য হলো ক্রেতাসন্তুষ্টি। যার দরুন ক্রেতাকে কেন্দ্র করেই বিপণনকারী তার সকল কাজ সম্পাদন করেন। উদ্দীপকেন 'আনন্দ ফ্যাশন' একটি অনলাইন বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মেয়েদের জন্য আকর্ষণীয় ডিজাইনের থ্রি পিস তৈরি করে ফেসবুক, ইউটিউব ইত্যাদি নিজস্ব পেজে আপলোড করে। এতে 'আনন্দ ফ্যাশন' এর পণ্যের প্রতি ব্যাপক সাড়া পায়। প্রত্যাশা অনুযায়ী পণ্য পেয়ে ক্রেতারা খুবই আনন্দিত। এভাবেই বর্তমান ক্রেতা হতে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্য ও প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে। এখানে দেখা যাচ্ছে, ক্রেতারা প্রত্যাশা অনুযায়ী পণ্য পেয়ে খুবই আনন্দিত হয়; যা পণ্য ব্যবহারের পরের অনুভূতিকে প্রকাশ করে। ক্রেতার উক্ত অনুভূতি ক্রেতাসন্তুষ্টিকে নির্দেশ করে। বিপণনের মাধ্যমে ক্রেতাভ্যালু সৃষ্টি ও সরবরাহ করা হয়। ক্রেতারা মূলত পণ্য থেকে সুবিধাপ্রাপ্তির লক্ষ্যে পণ্যটি ক্রয় ও ভোগ করে। সে কারণে বিপণনের অন্যতম প্রধান কাজ হচ্ছে সফল ও সার্থকভাবে ভ্যালু সৃষ্টি ও সরবরাহের কাজ সম্পাদন করা। এর মাধ্যমে উচ্চভ্যালুপ্রাপ্ত হলে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টির সৃষ্টি হয়। এতে ক্রেতা পণ্য ক্রয়ে আগ্রহী হয় এবং ব্যবসায়ে সফলতা আসে। উদ্দীপকে একইভাবে বিপণনের ক্রেতাভ্যালু সৃষ্টি ও সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই আনন্দ ফ্যাশনের সুনাম দ্রুত ছড়িয়ে পড়ে। তাই বলা যায়, বিপণনের সফলতার ক্ষেত্রে কেতাসন্তুষ্টি মুখ্য।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
"উদ্দীপকে বিপণনের যে মৌলিক ধারণাটি ফুটে উঠেছে বিপণনের সফলতার ক্ষেত্…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর