বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া- ব্যাখ্যা কর।
উত্তর: সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে ক্রেতাদের সন্তুষ্টিবিধান, শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার প্রক্রিয়াকে বিপণন বলে। বর্তমান প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থায় ভোক্তাদেরকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তাদের প্রয়োজন, চাহিদা, পছন্দ, রুচি, ক্রয়ক্ষমতা, ক্রয় অভ্যাস ইত্যাদির ভিত্তিতে বিপণন কার্যক্রম সম্পন্ন করতে হয়। অর্থাৎ বিপণনের যাবতীয় কার্যক্রম ভোক্তাকে কেন্দ্র করেই আবর্তিত হয়। তাই বিপণনকে ভোক্তামুখী প্রক্রিয়া বলা হয়।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া- ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর