উদ্দীপকে ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের কোন যুগের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের মোবাইল মার্কেটিং যুগের মিল রয়েছে। সামাজিক যোগাযোগ বলতে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করাকে বোঝায়। বর্তমানে বিপণনকারী প্রতিষ্ঠানগুলো ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পণ্য ও সেবার প্রসারমূলক কার্যক্রম পরিচালনা করছে। যেমন-Google, Facebook, Youtube ইত্যাদি। উদ্দীপকে 'আনন্দ ফ্যাশন' একটি অনলাইন বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মেয়েদের জন্য আকর্ষণীয় ডিজাইনের থ্রি পিস তৈরি করে ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে নিজস্ব পেজে আপলোড করে। এতে 'আনন্দ ফ্যাশন' এর পণ্যের প্রতি ব্যাপক সাড়া পায়। এখানে ফেসবুক ও ইউটিউব ব্যবহারের মাধ্যমে পোশাকের চাহিদা বৃদ্ধির কার্যক্রম মোবাইল মার্কেটিং যুগকে নির্দেশ করে।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ঘটনার সাথে বিপণন ক্রমবিকাশের কোন যুগের মিল রয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর