প্রতিযোগিতামূলক বাজারে জনাব শহীদের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রতিযোগিতামূলক বাজারে জনাব শহীদের গৃহীত কার্যক্রমটি যৌক্তিক। বিপণনের মোবাইল মার্কেটিং যুগের ভিত্তিতে উদ্দীপকের আলোকে মূল্যায়ন করা হলো। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য ও সেবা প্রসার মূলক কার্যক্রম চালানোর সময় কাল হলো মোবাইল মার্কেটিং যুগ। উদ্দীপকে জনাব শহীদ একটি ফাস্টফুডের দোকান দেন। তিনি প্রাথমিক পর্যায়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টার্গেট করেন। এ যুগে শিক্ষার্থীদের খাবার পছন্দের উপর ভিত্তি করে তিনি অনলাইনে একটি পেজ খুলেন। যার মাধ্যমে তিনি বিভিন্ন খাবারের আকর্ষণীয় ছবি আপলোড করেন, সেখানে বর্তমান ও সম্ভাব্য ক্রেতাগণ তাদের মন্তব্য করেন। এখানে দেখা যাচ্ছে, তিনি তার বিপণন প্রচার মূলক কাজ সম্পাদনের জন্য অনলাইন ভিত্তিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। তার কাজটি বিপণনের আধুনিক বা বর্তমান যুগকে নির্দেশ করে। তার উক্ত যুগটি হচ্ছে মোবাইল মার্কেটিং যুগ। ২০১০ সালের পর হতে বিপণকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের পণ্য ও সেবার সম্পর্কে ক্রেতাদের মাঝে প্রচার করে থাকে। অনলাইন মার্কেটিং, facebook twitter, youtube ও google ইত্যাদির জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে বর্তমান অনলাইন মার্কেটিং ব্যাপক জনপ্রিয়তা করতে সক্ষম হয়েছে। একইভাবে উদ্দীপকে জনাব শহীদ তার বিপণন কার্যক্রমের প্রসার কাজের জন্য অনলাইন পেজ খোলেন এবং সেই পেজের মাধ্যমে তিনি বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করেন, যা বর্তমান যুগের প্রেক্ষিতে একটি যৌক্তিক সিদ্ধান্ত।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
প্রতিযোগিতামূলক বাজারে জনাব শহীদের গৃহীত কার্যক্রমের যৌক্তিকতা বিশ্…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর