বিপণন কার্যাবলী আলোকে জনাব সেলিমের মুনাফা বৃদ্ধির জন্য করনীয় সুপারিশ করো।
উত্তর: জনাব সেলিমের মুনাফা বৃদ্ধির জন্য করণীয় হলো গুদামজাতকরণ ও পর্যায়িতকরণের ব্যবস্থা করা। এক সময়ে পণ্য অন্য সময় ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করাকে গুতামজাতকরণ বলে। নির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। উদ্দীপকে জনাব সেলিম দিনাজপুরের লিচু বাগান লিজ নেন। উন্নত সংরক্ষণ সুবিধা না থাকায় তিনি ছোট বড় মিলে গড় দামে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট লিচু বিক্রয় করেন। ব্যবসায়ীরা ছোট, মাঝারি এবং বড় তিন ভাগে ভাগ করে লিচু বিক্রয় করেন। এতে ছোট ব্যবসায়ীরা লাভবান হলেও জনাব সেলিম তেমন মুনাফা পান না।কারণ দেখা যাচ্ছে, তার সংরক্ষণের ব্যবস্থা নেই দ্বিতীয়ত অন্যান্য ব্যবসায়ীরা লিচু ভাগ করে বিক্রয় করলেও তিনি তা করতে পারেন না। তাই উক্ত কাজগুলো সম্পাদন করার জন্য তার গুদামজাতকরণ ও পর্যাযয়ীতকারণ এর ব্যবস্থা করতে হবে। সবসময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টসাধ্য হয়ে যায়। এই অবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহার উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। আবার পর্যায়ীতকরন এর ফলে উৎপাদক যেমন সহজে পণ্য বিক্রয় করতে পারে তেমনি ক্রেতা তার পছন্দ অনুযায়ী সহজে পণ্য ক্রয় করতে পারে। ব্যবসার সফলতা অর্জনের জন্য বিপণনয়ের সকল কাজ গুরুত্বপূর্ণ। উদ্দীপকে জনাব সেলিম অন্যান্য সব কাজ ঠিকভাবে সম্পাদন করলেও গুদামজাতকরণের ব্যবস্থা না থাকার কারণে ব্যবসায় তেমন মুনাফা অর্জন করতে পারছে না।তাই জনাব সেলিমের মুনাফা বৃদ্ধিতে আমার সুপারিশ হল গুদামজাতকরণের ব্যবস্থা করা ও পণ্য বিক্রয়ের পূর্বে পর্যায়িতকরণ করা।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
বিপণন কার্যাবলী আলোকে জনাব সেলিমের মুনাফা বৃদ্ধির জন্য করনীয় সুপার…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর