নিশাত কসমেটিক্স অর্থের বিনিময় পণ্যের প্রচারের জন্য বিপণন প্রসারের কোন হাতিয়ারটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: নিশাত কসমেটিক্স অর্থের বিনিময় পণ্যের প্রচারের জন্য বিপণন প্রসারের বিজ্ঞাপন হাতিয়ারটি ব্যবহার করেন। চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থ প্রদত্ত মাধ্যমে পণ্য বা সেবার নৈব্যক্তিক উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন পণ্য প্রমোশনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। উদ্দীপকে নিশাত কসমেটিক নতুন একটি রং ফর্সাকারী ক্রিম বাজারে নিয়ে আসে। পণ্যের ব্যাপক প্রচারের জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ অর্থের বিনিময়ে বিভিন্ন চ্যানেলে নৈব্যক্তিক উপস্থাপনার পাশাপাশি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্য তুলে ধরে। এখানে তার কাজটি একটি অর্থ প্রদত্ত কাজ যার নৈবিত্তিক উপায় ব্যবহার করে ক্রেতাদেরকে পণ্য বা সেবা সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া তারা এ কাজ করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছে। অর্থাৎ তার ব্যবহৃত কৌশলটি হচ্ছে বিপণন প্রমোশনের অন্যতম হাতিয়ার বিজ্ঞাপন।
HSC Marketing 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 2nd Paper · সৃজনশীল
নিশাত কসমেটিক্স অর্থের বিনিময় পণ্যের প্রচারের জন্য বিপণন প্রসারের …
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর